পতনপ্রবণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পতনপ্রবণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৫ মে, ২০১৫

পতনপ্রবণ


ছিলাম মুখে মুখে
আদরে সরসে
দৈন্য হলে দিন
মেঘের বিসুখে
নদীও শুকায়
পাথুরে শ্যাওলা মরে যায়
আর ঝরে যাই আমি

আমিও যাচ্ছি ঝরে
পতনপ্রবণ
বিশ্বাসী শাখা থেকে
বাতাসে বেদনা রেখে
মৃদু নেচে মৃত্যুর দিকে কেঁপে উঠছি ব্যথা
কেঁপে উঠছি সভয়ে
এক ব্যর্থ বিষণ্ণ পাতা